ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

শবে বরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার  

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মহান আল্লাহর রহমত কামনার মধ্যদিয়ে আজ মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিরাপদ ও স্বাচ্ছন্দে ইবাদত-বন্দেগির স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াড (K-9) ও ক্রাইম সিন ইউনিট।

শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

একইসঙ্গে নগরবাসীকে শবে বরাতের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার্থে কর্তব্য পালনে সহায়তা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।